শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৭৬ বার

দীর্ঘ পাঁচ মাস পর আজ বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে গুলশানের বাসায় স্থানান্তর করা হতে পারে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, রাতে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা ম্যাডামকে পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। ম্যাডামের শারীরিক অবস্থা এতটা ভালো নয়। আপাতত কয়েকদিন ম্যাডামকে বাসায় রেখে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। তবে যেকোনো সময় তাকে আবার হাসপাতালে ভর্তি করা হতে পারে
এদিকে বিএনপি’র স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, মার্কিন চিকিৎসক দলের অস্ত্রোপচারের পর থেকে ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার বিকালে বাসায় নেয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৩ সালের ৯ই আগস্ট তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হয়।
৭৮ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিসহ নানা রোগে ভুগছেন। এর আগে করোনায় আক্রান্তসহ বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories