শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

শীতের রাতে সোয়েটার পরে ঘুমালেই বিপদ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৮২ বার

শীতকালে রাতে অনেকেই সোয়েটার পরে ঘুমান। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘুমানোর সময় সোয়েটার পরা ভালো নয়। এতে স্বাস্থ্যের অনেক ক্ষতি হতে পারে।
ভাবছেন, কি কি বিপদ হতে পারে?
বিশেষজ্ঞরা বলে থাকেন, শীতে সোয়েটার পরা ভালো হলেও এটি পরে ঘুমিয়ে যাওয়া উচিত নয়। এতে রক্তপ্রবাহ সংকুচিত হয়ে যায়। পশমের পোশাক পরে ঘুমালে শরীর উষ্ণ হলেও বিপরীতে রক্তচাপ হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে।
রাতে সোয়েটার পরে ঘুমালে তা ত্বকে ঘষা লেগে সমস্যা সৃষ্টি করতে পারে। এতে চুলকানি হতে পারে। ফলে আপনার ঘুমের ব্যঘাত ঘটতে পারে। এতে দীর্ঘ সময়ের জন্য স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
রাতে সোয়েটার পরে ঘুমালে ত্বক শুকিয়ে যায়। এর ফলে এগজিমা এবং অন্যান্য ত্বকের সমস্যা দেখা দেয়।
হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ঘুমানোর জন্য সোয়েটার পরা একদমই উচিত না। এতে শরীরে বায়ু চলাচল কমে যায় এবং তাপমাত্রা বেড়ে হার্টের সমস্যাকে আরও বাড়িয়ে দেয়।
পায়ে উলের মোজা পড়ে না ঘুমানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মোজা পরে ঘুমালে পায়ে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মায়। এর ফলে সংক্রমণ হতে পারে।
আপনি যদি সোয়েটার পরে ঘুমাতে বাধ্য হন, তাহলে সোয়েটার পরার আগে ময়েশ্চারাইজার লাগান। এতে ত্বকের কোনো ক্ষতি হবে না।
সোয়েটার পরে ঘুমানোর কারণে ত্বকে কোনও সমস্যা হলে, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। না হলে ভবিষ্যতে এগুলো মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories