শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এবার ভোট পর্যবেক্ষক নিয়ে মুখ খুলল আমেরিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৮০ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকজন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকজন পর্যবেক্ষক রয়েছেন বলে সংবাদে প্রকাশিত হওয়ার পর বিষয়টি পরিষ্কার করেছে আমেরিকা।
নির্বাচনের দিন (০৭ জানুয়ারি) বিকেলে ঢাকার একটি হোটেলে বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আগত পর্যবেক্ষকরাও নিজেদের মতামত তুলে ধরেন। তবে, তাদের ওই বক্তব্য নিজস্ব, যুক্তরাষ্ট্র সরকারের নয় বলে জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
সোমবার একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
দূতাবাস জানায়, ‌যুক্তরাষ্ট্রের সরকার নির্বাচন পর্যবেক্ষণ করেনি। নির্বাচন উপলক্ষে কয়েকজন বেসরকারি নাগরিক বাংলাদেশে ছিলেন। তাদের বক্তব্য নিজেদের বা তাদের প্রতিষ্ঠানের, যুক্তরাষ্ট্র সরকারের নয়।
এদিকে একই বিষয়ে বিবৃতি দিয়েছে কানাডা। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি। পর্যবেক্ষক হিসেবে চিহ্নিত কানাডিয়ান দুই নাগরিক স্বতন্ত্রভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন বলে জানিয়েছে ঢাকাস্থ কানাডা হাইকমিশন।
সোমবার হাইকমিশন তাদের এক্স হ্যান্ডেলে (টুইটার) এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories