শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ব্রাজিলে ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে নিহত ২৫

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৮৬ বার

ব্রাজিলের উত্তর-পূর্ব বাহিয়া রাজ্যে ট্রাকের সঙ্গে পর্যটকবাহী একটি বাসের সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন।
সোমবার বাহিয়া প্রদেশের রাজধানী সালভাদর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে গাভিয়াও পৌরসভার কাছে এই দুর্ঘটনা ঘটে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
দমকলকর্মীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাহিয়া প্রদেশের গাভিয়াও পৌরসভার কাছে ট্রাকের সঙ্গে উপকূলীয় অঞ্চলে আসা পর্যটকবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ২৫ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের বেশিরভাগই বাসের যাত্রী ছিলেন।
একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাকটিকে আম ভর্তি নীল বাক্সে ভরা ছিল। দুর্ঘটনার পর সব মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনাস্থলে বেশ কয়েকজন অগ্নি নির্বাপক কর্মীকে কাজ করতে দেখা গেছে।
এএফপি বলেছে, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। নিহতদের মরদেহ শনাক্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে বাহিয়া সিভিল পুলিশ।
এদিকে এ ঘটনায় জ্যাকোবিনার মেয়র তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছেন। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য অনুদানের ঘোষণা দিয়েছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories