জাপানের পরে এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইনের দক্ষিণাঞ্চল।মঙ্গলবার স্থানীয় সময় ভোরে দেশটির উপকূলের প্রশান্ত মহাসাগরে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএস জিওলজিক্যাল সার্ভে) জানিয়েছে, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ সারঙ্গানি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণের মিন্দানাও দ্বীপে ওই শক্তিশালী ভূকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৭। কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার।
ভূমিকম্পে বড় ক্ষয়ক্ষতি বা আঘাতের কোনো খবর এখনও পাওয়া যায়নি। এছাড়া এতে সুনামি সতর্কতা জারি করেনি মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা।
Leave a Reply