শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝালকাঠির দু’টি আসনে আমু এবং ওমর বিজয়ী

ঝালকাঠি প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫৩ বার

ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতিক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম) ৯৫ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আবু বকর সিদ্দিক গোলাপ ফুল প্রতিক নিয়ে পেয়েছেন এক হাজার ৬২৪ ভোট। এ আসনের মোট ৯০টি কেন্দ্রের ফলাফলের তথ্য অনুযায়ী শতকরা ৪৭.৭৮ ভাগ ভোটার ভোট প্রয়োগ করেছে।
অপর দিকে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে নৌকা প্রতিকের প্রার্থী আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু ১লাখ ৩৭ হাজার ১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী মো. নাসির উদ্দিন এমরান পেয়েছেন ৪,৩১৭ ভোট।
এ আসনের মোট ১৪৭ টি কেন্দ্রের ফলাফলের তথ্য অনুযায়ী শতকরা ৪২.৯০ ভাগ ভোটার ভোট প্রয়োগ করেছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম রবিবার রাত সারে ১১ টায় এই ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দেয়। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ফালাফল ঘোষণা অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সালেক এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর লে. কমান্ডার রউফ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories