শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভোটের পরদিন রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগের দিন শনিবার এবং ভোটের দিন ঢাকার রাস্তা অনেকটাই ছিল ফাঁকা। ভোটের পরদিন সোমবার সকাল থেকে স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল।
বাস, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, মালবাহী গাড়ি চলতে দেখা গেছে সকাল থেকে। তবে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাস্তায় তেমন একটা দেখা যায়নি।
সকাল ৯টায় রাজধানীর বাড্ডা থেকে শুরু করে রামপুরা, মালিবাগ, মগবাজার, মহাখালী ও কুড়িল বিশ্বরোড এলাকা ঘুরে দেখা যায় যানবাহন চলছে।
এর আগের দুইদিন সপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটি থাকায় সাধারণ মানুষের অফিসে যাওয়ার তাড়া ছিল না। আবারও সব সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান খোলা থাকায় বেড়েছে অফিসগামী মানুষের চাপ। বাসের জন্য অপেক্ষা করতেও দেখা যায় অনেক যাত্রীকে।
ভোটকে ঘিরে মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। রাস্তায় পথচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এখনও ভাবছেন হঠাৎ করেই যে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। দূর্বৃত্তদের হামলার বিষয়টি নিয়ে বেশি ভয় করছেন তারা। বাসে, ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্কিত অনেকে।
আহমেদুল নামে ইলেকট্রনিকস পণ্যের এক ব্যবসায়ী জানান, গত কয়েকদিন ভোটকে কেন্দ্র করে মানুষের মাঝে আতঙ্ক বেশি ছিল। ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে। তবে সমস্যা হচ্ছে দূর্বৃত্ত হামলা। কে হামলা করছে, কখন হামলা করছে কিংবা নিরাপদ দূরত্বে যাওয়া কোনো কিছুরই সুযোগ মিলছে না মানুষের। এটাই ভয়।
শারমিন আক্তার একটি মাল্টিন্যাশলাল কোম্পানিতে চাকরি করেন। তিনি জানান, এ কয়দিন ঘর থেকেই বের হয়নি। দেশের যে অবস্থা কোনো সময় কি হয় ভয়ই লাগে। এখনও বের হতাম না চাকরি না থাকলে।
রাজধানীর বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories