বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

বরিশালে জয় পেয়েছেন যারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫৩ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে নৌকা ও একটি আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
জানা গেছে, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকায় নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ১ লাখ ৭৬ হাজার ৭৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল মার্কার প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী পেয়েছেন ৪ হাজার ১২২ ভোট।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন নৌকা প্রতীকে ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মহাজোটের শরীক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় ওই আসনের লাঙ্গল মার্কার প্রার্থী গোলাম কিবরিয়া টিপু ৫১ হাজার ৫৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ আতিকুর রহমান পেয়েছেন ২৪ হাজার ৬২৪ ভোট।
বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ ১ লাখ ৬১ হাজার ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী মোঃ মিজানুর রহমান পেয়েছেন ৭ হাজার ৬৪৫ ভোট।
বরিশাল-৫ (সদর) আসনে নৌকা মার্কার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ৯৭ হাজার ৭০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মোঃ সালাহউদ্দিন রিপন পেয়েছেন ৩৫ হাজার ৩৭০ ভোট।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মোট ১১৩টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ৯১টির ফলাফলে নৌকা মার্কার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক পেয়েছেন ৪৭ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম চুন্নু ৯১টি কেন্দ্রে পেয়েছেন ৩২ হাজার ৪৫৯ ভোট।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories