শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিপুল ভোটে নিক্সন চৌধুরী জয়ী, বিজয় প্রধানমন্ত্রীকে উৎসর্গ

ফরিদপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৭৮ বার

দ্বাদশ সংসদ নির্বাচনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তার বিজয় প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেছেন তিনি।
রোববার রাত সাড়ে ৯টায় ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ট্রেনিং অফিসার কুদরত এ খোদা বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে কাজী জাফর উল্লাহ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ ভোট। এ নিয়ে পরপর তিনবার এমপি হিসেবে ফরিদপুর-৪ আসন থেকে বিজয় লাভ করে হ্যাটট্রিক করলেন।
এমপি নিক্সন চৌধুরী বিজয় লাভ করার পর তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, আমার এ বিজয় উন্নয়নের বিজয়। তাই আমার এ বিজয়কে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করলাম।
এছাড়া হাজার হাজার নেতাকর্মীর উদ্দেশে কোনোভাবেই আইনশৃঙ্খলার অবনতি না করে সবাইকে শান্ত থাকতে অনুরোধ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories