বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

পঞ্চগড় এক ও দুই আসনে বিজয়ী নৌকার প্রার্থী

পঞ্চগড় প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪৫ বার

পঞ্চগড়-১ আসনে নাঈমুজ্জামান ভুঁইয়া ও দুই আসনে অ্যাড.নুরুল ইসলাম সুজন নৌকার প্রার্থী বে-সরকারি ভাবে জয়ী হয়েছেন।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেন।
পঞ্চগড়-১ আসনে ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা পেয়েছেন এক লাখ ২৪ হাজার ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ভোট পেয়েছেন ৫৭ হাজার ২১০টি।
জানা যায়,পঞ্চগড়-১ আসনে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৭ হাজার ২২ জন।১৫৬ টি ভোট কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড.নুরুল ইসলাম সুজন, এক লাখ ৮১ হাজার ৭২৫ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা সমর্থিত প্রার্থী লূৎফর রহমান রিপন পেয়েছেন ৭ হাজার ৬২৭ ভোট।
পঞ্চগড়-২ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন।১৩১ টি ভোট কেন্দ্রের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories