বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

ভোটের পরিবেশ ভালো, উপস্থিতি যথেষ্ট নয় : স্কটিশ পার্লামেন্ট মেম্বার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৭১ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র পরিদর্শন করছে বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচনী পরিবেশ ভালো মনে হলেও ভোটার উপস্থিতি খুবই কম মনে হয়েছে পর্যবেক্ষক হিসেবে ভোটকেন্দ্র পরিদর্শনে থাকা স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে।
ঢাকার সিদ্ধেশ্বরীস্থ ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ মহিলা ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
রোববার সকাল ৯টা ৩৫ মিনিটে ভোটকেন্দ্রটিতে প্রবেশ করেন স্কটিশ পার্লামেন্ট মেম্বার। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. শাহিনকে নিয়ে দুটি বুথ পরিদর্শন করেন। এ সময় বুথে ভোটারের তেমন কোনো উপস্থিতি ছিল না। ভোটকেন্দ্রের সার্বিক ভোটগ্রহণ ব্যবস্থাপনা ও পরিবেশ, ভোটারের সংখ্যা এবং ভোটারদের উপস্থিতি কম থাকার নানা কারণ ব্যাখ্যা করেন প্রিজাইডিং অফিসার।
পরিদর্শন শেষে সাংবাদিকরা ভোটের পরিবেশ ও ভোটার উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে মার্টিন ডে বলেন, এখনই মন্তব্য করছি না। আমরা পর্যবেক্ষণ করছি। সারাদিন পর্যবেক্ষণ শেষে মতামত দেব।
তবে ভোটকেন্দ্রে ভোটিং সিস্টেম ভালো। কিন্তু ভোটার উপস্থিতি যথেষ্ট নয়। মনে হচ্ছে সামার চলছে। ভোটকেন্দ্রেও দেখছি সামারের প্রভাব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories