শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মিছিল নিয়ে শেখ হাসিনার সমাবেশে আসছেন নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৮৩ বার

দীর্ঘ প্রায় ১৫ বছর পর নারায়ণগঞ্জ শহরে নির্বাচনী সমাবেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।
বৃহস্পতিবার শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠ ঘুরে এমন চিত্র দেখা যায়।
দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সর্বশেষ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগমনকে কেন্দ্র করে বেলা ১১টা থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে ব্যানার-ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে সমাবেশস্থলের আশপাশ। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর আগমনে তৃণমূল থেকে শুরু করে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উচ্ছ্বসিত।
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন থানা, ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশস্থলের আশপাশে মিছিল ও স্লোগান দিতে দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। অনেকেই বাস, পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনে সমাবেশস্থলে এসেছেন। তাদের হাতে হাতে রয়েছে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড। একই সঙ্গে তারা দলীয় নানা স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে তুলেছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, দীর্ঘদিন পর নারায়ণগঞ্জ শহরে আসছেন আমাদের নেত্রী। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমাদের নেতাকর্মীরা অনেক বেশি আনন্দিত উচ্ছসিত। আশা করি নারায়ণগঞ্জে সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ হবে।
সর্বশেষ নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওসমানী পৌর স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় নারায়ণগঞ্জ শহরে এসেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories