মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

নির্বাচন ইস্যুতে বৃহস্পতিবার বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবেন সিইসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৬৮ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতির বিষয়ে ঢাকাস্থ বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, আন্তর্জাতিক মিশন, সংস্থার প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদের ব্রিফিং করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আগামীকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলরুমে ব্রিফিং করবেন তিনি। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।
গত ২৫ ডিসেম্বর রাতে সময় সংবাদকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বাংলাদেশে থাকা বিভিন্ন দূতাবাস ও মিশন প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদের ব্রিফিং করা হবে। এ সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তাদের জানানো হবে। ব্যক্তিগতভাবে না বলে সবাইকে একসঙ্গে ব্রিফিং করা হবে। কারণ, তারা বিভিন্ন সময় একে একে এসে প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চাচ্ছেন। সবার জন্য এতো সময় দেয়াও সমস্যা হয়ে যাচ্ছে। যে কারণে তাদের একসঙ্গে ডেকে ব্রিফিং করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories