শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুরে আওয়ামী লীগের জনসভা শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৭৯ বার

ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ৮ মিনিটে কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়।
এরপর জাতীয় সংগীত গাওয়ার বক্তব্য শুরু করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।
এদিকে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেন। ফরিদপুরের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নেতাকর্মীরা মিছিল করে এই সমাবেশে যোগ দিচ্ছেন। বিভিন্ন রঙের টিশার্ট, টুপি পরে মিছিল নিয়ে আসছেন তারা।
ব্যানার, পোস্টার এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে তারা মিছিল করছেন। কাঠ ও কাগজের বিভিন্ন ধরনের নৌকা মিছিলে এসেছেন। বিভিন্ন ধরনের স্লোগানও দিচ্ছেন নেতাকর্মীরা। ঢোল, বাঁশিসহ নানা ধরনের বাদ্যের সঙ্গে তারা নেচে স্লোগান দিচ্ছেন।
সমাবেশ পরিচালনা করছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শা মো. ইশতিয়াক আরিফ।
জানা গেছে, প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে ফরিদপুরে আসছেন। দুপুরে ফরিদপুর পৌঁছে তিনি সার্কিট হাউসে দুপুরের খাবার গ্রহণ করবেন। বিকেল ৩টার দিকে তিনি সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে সভাস্থলে আসবেন। জনসভা শেষ করে সড়কপথে তিনি ঢাকায় ফিরবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories