শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দক্ষিণ কোরিয়ার বিরোধী নেতার গলায় ছুরিকাঘাত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৮২ বার

দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের নেতা লি জায়ে-মিউং মঙ্গলবার বন্দর নগরী বুসানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় হামলার শিকার হয়েছেন। বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’ এ কথা জানিয়েছে।
ইয়োনহাপ বলেছে, লির গলায় ছুরিকাঘাত করা হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার টেলিভিশন চ্যানেলে প্রচারিত ছবিতে লিকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। এ সময় কে বা কাহারা তার গলায় ছুরিকাঘাতের স্থানে রুমাল চেপে ধরেছে।
টিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে লিকে একটি বস্তু দিয়ে তার গলায় আঘাত করেছে। উপস্থিত লোকজন তাকে সাহায্য করার জন্য ছুটে আসার সাথে সাথে লিকে মাটিতে পড়ে যেতে দেখা যায়।
ইয়োনহাপ জানায়, লিকে হাসপাতালে নেওয়ার সময় সচেতন ছিলেন এবং অজ্ঞাতনামা হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেমোক্রেটিক পার্টির প্রধান লি গত বছর প্রেসিডেন্ট পদে রক্ষণশীল ইউন সুক ইওলের কাছে হেরে যান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories