শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গত বছর যুক্তরাজ্যে পাড়ি দিয়েছে প্রায় ৩০ হাজার অভিবাসী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৭৮ বার

২০২৩ সালে ইউরোপের বিভিন্ন দেশ থেকে চ্যানেল পেরিয়ে প্রায় ৩০ হাজার অভিবাসী যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছে। ছোট নৌকা ব্যবহার করে তারা চ্যানেলটি অতিক্রম করে। আগের বছরের তুলনায় এই সংখ্যা এক-তৃতীয়াংশের বেশি হ্রাস পেয়েছে। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়।
কর্মকর্তারা ২০১৮ সালে সংখ্যা প্রকাশ শুরু করার পর থেকে দক্ষিণ-পূর্ব ইংলিশ উপকূলে ২৯ হাজার ৪৩৭ জনের অননুমোদিত আগমন এখনো দ্বিতীয় বৃহত্তম বার্ষিক সংখ্যা।
বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং লেনজুড়ে বিপজ্জনক যাত্রা ব্রিটেনের রক্ষণশীল সরকারের জন্য একটি রাজনৈতিক মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ঋষি সুনাক গত বছর ‘নৌকা যোগে চ্যানেল অতিক্রম বন্ধের’ প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তবে গত মাসে সুনাক বলেন, তার প্রতিশ্রুতি পূরণের কোন সুনির্দিষ্ট তারিখ’ ছিল না।
সোমবার প্রকাশিত পরিসংখ্যানের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুনাকের ডাউনিং স্টিট অফিস বলেছে, ছোট নৌকা যোগে চ্যানেল পাড়ি দেওয়ার হার আগের বছরের তুলনায় ৩৬ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২২ সালে ৪৫ হাজার অভিবাসী চ্যানেল পাড়ি দেয়। এই সংখ্যা চ্যানেল অতিক্রমের সর্বেচ্চ রেকর্ড

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories