শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জাপানে রানওয়েতে সংঘর্ষের পর উড়োজাহাজে আগুন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৭৮ বার

জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করার সময় ৩০০ যাত্রীকে বহনকারী একটি উড়োজাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে জাপান এয়ারলাইন্সের উড়োজাহাজটি অবতরণের সময় এতে আগুন ধরে যায়।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে বলেছে, হানেদা বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে থাকা জাপানের উপকূলরক্ষী বাহিনীর একটি উড়োজাহাজের সঙ্গে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী ওই উড়োজাহাজটির সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এনএইচকের প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, রানওয়েতে দাঁড়িয়ে থাকা উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষের পরপরই জাপান এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এ সময় উড়োজাহাজের জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে দেখা যায়।
বিমানবন্দরের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। এ ঘটনায় উড়োজাহাজের পাশাপাশি হানেদা বিমানবন্দরের রানওয়েতেও আগুন ধরে যায়। জাপান এয়ারলাইন্সের ওই উড়োজাহাজে তিন শতাধিক যাত্রী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এনএইচকে বলেছে, আগুন ধরে যাওয়া জাপান এয়ারলাইন্সের জেএএল-৫১৬ ফ্লাইটটি হোক্কাইডো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। পরে সেটি হানেদা বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে।
জাপান এয়ারলাইন্সের একজন মুখপাত্রকে বলেছেন, হোক্কাইডোর শিন চিটোসে বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টায় ৩০০ জনের বেশি যাত্রীকে নিয়ে যাত্রা করেছিল জেএএল-৫১৬। হানেদা বিমানবন্দরে উড়োজাহাজটির অবতরণের সময় নির্ধারিত ছিল ৫টা ৪০ মিনিট।
এদিকে, জাপান এয়ারলাইন্স কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি বলছে, হানেদা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের শিকার জাপান এয়ারলাইন্সের ওই বিমানে ৩৭৯ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। এক বিবৃতিতে দেশটির এই বিমান সংস্থা বলেছে, ‘আমরা বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories