শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আবারও তিন দিন লিফলেট বিতরণ কর্মসূচি দিল বিএনপি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ বার

ভোট বর্জনের আহ্বান নিয়ে দেশব্যাপী চালিয়ে যাওয়া গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি আরও তিন দিন বাড়িয়েছে বিএনপি।
সোমবার সন্ধ্যায় এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, শেখ হাসিনার সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার পক্ষে সারাদেশে ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ করবে বিএনপি ও সমমনা দলগুলো।
একইসঙ্গে গ্রেপ্তার, হামলা-মামলার মধ্যে গত ২ দিনের লিফলেট বিতরণ কর্মসূচি সফল করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নেতাকর্মীদের ধন্যবাদ জানান রিজভী।
গত ২৬ ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির মধ্যেই এই ঘোষণা দিল বিএনপি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories