আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হালুয়াঘাট উপজেলায় ময়মনসিংহ -১ (হালুয়াঘাট – ধোবাউড়া) আসনের নৌকা প্রার্থী জুয়েল আরেং এর সমর্থনে ১০ নং ধুরাইল ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ধুরাইল জাফরুল উলুম আলিম মাদ্রাসা প্রাঙ্গনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আবু সিদ্দিকী মাষ্টার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী জুয়েল আরেং এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য রেমন্ড আরেং, জেলা কমিটি সহসভাপতি ফারুক আহমেদ খান, জেলা সদস্য মৃনাল কান্তি, উপজেলা কমিটির সহসভাপতি আবদুল ওয়াহাব, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান ওয়ারেছ উদ্দিন সুমন, সাংস্কৃতিক সম্পাদক সমীর সরকার, সহ-দপ্তর শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন অতীতে আমরা যেমন ভাবে এই এলাকার ৪ বারের এমপি ও সাংস্কৃতিক ও সমাজকল্যান প্রতিমন্ত্রী এড, প্রমোদ মানখিনকে সুখে দুখে আমাদের কাছে পেয়েছিলাম, ঠিক তেমনি ভাবে বিগত দুই বারের এমপি দ্বাদশ সংসদের নৌকার প্রার্থী জুয়েল আরেং কে কাছে পায়েছি। আমাদের উন্নয়নে পাশে থেকেছেন। কিন্তু কিছু কুচক্রিমহল সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য উঠে পরে লেগেছে। তাদের সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ করেন।
বক্তারা বলেন গত ১৫ বছর বর্তমান সরকার যে উন্নয়ন করেছে তা বাংলার ইতিহাসে অন্যন্য। সেই উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য আগামী দিনে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার আহবান করেন।
Leave a Reply