শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আলোচনার নামে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় বিএনপি : হানিফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭ বার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি এখন নাকে খত দিয়ে আলোচনায় বসতে রাজি হচ্ছে, এসব মানুষ বোঝে। এইসব গ্রাম্য রাজনীতি এখন অচল হয়ে গেছে। আলোচনায় বসার নাম করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বিএনপি।
আজ শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া শহরে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আলোচনার আর সুযোগ নেই। ট্রেন ছেড়ে চলে গেছে। সেই ট্রেন ধরার আর সুযোগ নেই।
এ সময় অপর এক প্রশ্নের জবাবে মাহবুবউল আলম বলেন, নির্বাচন কোনো মারামারি বা যুদ্ধ নয় যে এখানে প্রতিপক্ষ থাকতে হবে। জনগণের কাছে নির্বাচন হলো একটি উৎসব। যারা অংশ নিয়েছে তাদের মধ্যেই নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবে জনগণ।
তিনি বলেন, নির্বাচনে জনগণের উপস্থিতি কম হবে না। কারণ ভোট কেন্দ্রে না যাবার জন্য বিএনপির আহ্বানে কেউ সাড়া দিচ্ছে না। তাদের এই আন্দোলনও ব্যর্থ হবে। যারা নির্বাচন বন্ধের নামে নাশকতা করবে অতীতের মতই কঠোর হাতে তা দমন করা হবে। জনগনে ভীতি তৈরিতে যারা নাশকতা করবে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
হানিফ বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে জঙ্গিবাদ ও দুর্নীতিগ্রস্ত দেশ বানিয়েছিল। আর শেখ হাসিনা উন্নয়নশীল দেশ বানিয়েছে বলেই বিএনপির গাত্রদাহ হচ্ছে। কিন্তু দেশের সাধারণ মানুষ শেখ হাসিনার সঙ্গেই আছে।
পরে হানিফ আব্দালপুর ইউনিয়ন এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী সভায় অংশ নেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories