বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

চিত্রনায়ক ফেরদৌসের প্রচারণায় মারামারি, ঢামেকে ভর্তি ১৫

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৪১ বার

রাজধানীর হাতিরপুলে চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ৩০-৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর পৌনে ২টার দিকে মারামারির এই ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয়া আহতদের মধ্যে জনি বাবু (৩০), অনিন্দ্র চৌধুরী (২৩), শিশির (৩৫), রাসেল (৩০), আব্দুল জলিল (৩৮), সোহেল খান (২৮), মাহি (২৫), ইব্রাহিম, আলিফ (৩৫), উজ্জলের (৩০) নাম জানা গেছে।
ঢাকা মহানগরের ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন রাজা জানান, দুপুরে তারা ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় যান। হাতিরপুল থেকে মিছিল নিয়ে সেন্ট্রাল রোডের দিকে যাওয়ার পথে সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মঞ্জিলসহ তার সমর্থকরা তাদের ওপর আক্রমণ করে। লাঠিসোটা দিয়ে তাদের নেতাকর্মীদেরকে পেটাতে থাকে। এতে অন্তত ৩০-৪০ জন নেতাকর্মী আহত হন।
জানা যায়, নির্বাচনী প্রচারণার মিছিলে কারা সামনে দাঁড়াবে এটি নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত অন্তত ১৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে কারোর অবস্থাই গুরুতর নয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories