শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজা যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়বে : গুতেরেস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১০৬ বার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়বে। শুক্রবার এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
চলমান গাজা যুদ্ধ নিয়ে ওই দিন তার উদ্বেগ পুনর্ব্যক্ত করে গুতেরেস বলেন, গাজার যুদ্ধ আঞ্চলিক সংঘাতে পরিণত হবে।
এক বিবৃতিতে গুতেরেস বলেছেন, এখানে বিস্তৃত আঞ্চলিক সংঘর্ষের অব্যাহত ঝুঁকি রয়েছে। গাজায় সংঘাত যত দীর্ঘ হবে, একাধিক পক্ষের দ্বারা এই সংঘাত বাড়ানোর এবং ভুল পদক্ষেপ নেওয়ার ঝুঁকি রয়েছে।
জাতিসংঘের প্রধান আরও বলেছেন, দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যকার লড়াই, ইরাক ও সিরিয়া থেকে আক্রমণ এবং লোহিত সাগরে হুথিদের জাহাজে হামলা চালানোর মতো, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধিও অত্যন্ত উদ্বেগজনক।
এক বিবৃতিতে গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, এই অঞ্চলের পরিস্থিতির ক্রমবর্ধমানতা রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের যা যা করার ক্ষমতা আছে সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপর সে প্রভাব খাটিয়ে তার সবকিছু করার আবেদন পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব।
খবর আল-জাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories