শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারতে ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে নিহত ১২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩ বার

ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ময়লাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৪ জন।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে গুনা-অ্যারোন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বুধবার রাতে ৩০ জন যাত্রী নিয়ে বাসটি অ্যারোন শহরের দিকে যাচ্ছিল। একই সময়ে উল্টোদিক থেকে একটি ময়লাবাহী ট্রাক গুনার দিকে আসছিল। রাত ৯টার দিকে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসটিতে আগুন লেগে যায়। এতে বাসে থাকা ১২ জন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর দগ্ধ হয়েছেন ১৪ জন। বার্তাসংস্থা পিটিআইকে গুনা জেলার পুলিশ সুপার বলেন, দুর্ঘটনার সময় বাসটিতে ৩০ জন যাত্রী ছিলেন। তার মধ্যে চারজন কোনোভাবে বাস থেকে বের হতে সক্ষম হন এবং বাড়ি চলে যান। গুনার কালেক্টর তরুন রথী বলেছেন, প্রশাসন ঘটনার তদন্ত করছে। আহতদের চিকিৎসার জন্য দ্রুত গুনা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া ঘটনা তদন্তেরও নির্দেশ দেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories