শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজায় হামলা আরও জোরদার করার ঘোষণা নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৮০ বার

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে চলমান হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলমান এ যুদ্ধ আরও সম্প্রসারিত করার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, এটা দীর্ঘ যুদ্ধ হবে এবং আমরা লড়াই শেষের কাছাকাছি অবস্থানে নেই।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল আগামী দিনগুলোতে হামাসের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি তার দলের সদস্যদের বলেছেন, তিনি সোমবার সকালে গাজা পরিদর্শন করেছেন এবং সেখানে ইসরায়েলের সামরিক অভিযান ‘শেষ হওয়ার কাছাকাছি নেই’।
নেতানিয়াহু এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন কয়েকদিন আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলকে গাজায় তাদের হামলার তীব্রতা কমানোর কথা বলেছিলেন। তবে নেতানিয়াহু হামাসকে ধ্বংস করে বন্দিদের ইসরায়েলে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি তার লিকুদ পার্টির এক সভায় বলেন, গাজা সফরে গিয়ে তিনি যে সৈন্যদের সাথে দেখা করেছিলেন, তারা ইসরায়েলকে ‘শেষ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুর ভাষায়, ‘আমরা থামছি না। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি এবং আমরা আগামী দিনে লড়াই আরও জোরদার করতে যাচ্ছি। এটি দীর্ঘ যুদ্ধ হতে চলেছে যা এখনও শেষ হওয়ার কাছাকাছি নেই।’
এদিকে সোমবার পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় গাজায় আটক বন্দিদের অবিলম্বে মুক্তির দাবিতে তাদের স্বজনদের হেনস্তার শিকার হন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমরা সামরিক চাপ দেওয়া ছাড়া সকল বন্দিকে মুক্ত করতে সক্ষম হব না … আমরা যুদ্ধ বন্ধ করব না।’
ইসরায়েলি ও আরব মিডিয়া বলছে, মিসর দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির পরিকল্পনার প্রস্তাব দিয়েছে। কাতারের মাধ্যমে সমঝোতা হওয়া পূর্ববর্তী একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির অধীনে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে গাজা থেকে কয়েক ডজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories