শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আচরণবিধি লঙ্ঘনে ২০৮ শোকজ, ইসির মামলায় প্রার্থীর স্বস্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৮৬ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। এই নির্বাচন উপলক্ষ্যে ভোটের মাঠের প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীরা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। প্রার্থীদের এমন আচরণবিধি লঙ্ঘনে একের পর এক শোকজ-তলব করছে নির্বাচন কমিশনের গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি।
আচরণবিধি প্রতিপালনে প্রার্থীদের বিরুদ্ধে মামলা, ইসিতে তলবসহ কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। তবে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনের করা মামলায় প্রার্থীরা স্বস্তিতে থাকবেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাবেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের দাবি, নির্বাচন কমিশন প্রার্থীদের বিরুদ্ধে মামলা করলে সেটা নিষ্পত্তি হতে হতে প্রার্থীরা এমপি হয়ে যাবে। এজন্য বিধিবিধানের সর্বোচ্চ প্রয়োগ করে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনে বাধ্য করতে হবে।
শোকজ ও তলব করেও প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন ঠেকানো যাচ্ছে না। প্রার্থী এবং তাদের সমর্থক ছাড়াও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসছে প্রতিনিয়তই। এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী ২০৮ জন প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্মসচিব মাহবুবার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories