শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রুমায় অবৈধ বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তির জরিমানা

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৮৬ বার

বান্দরবানে রুমা উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বারু উত্তোলন করে ব্যবসা করার দায়ে জড়িত দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে সদর ইউনিয়নের সাঙ্গু নদীতে ড্রেজার দিয়ে ২-৩টি পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. দিদারুল আলম এই অর্থদণ্ড দেন।
সূত্র, মতে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ নম্বর ধারা অনুযায়ী নাহিদ মোহাম্মদ শাকিল (২৫) ও জুয়েল দাশকে(৩৩) নগদ অর্থ জমিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. দিদারুল আলম সাংবাদিকদের জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা সাঙ্গু নদী থেকে প্রতিদিন বালু উত্তোলন করে আসছিল। বারবার সর্তক করার পরও কর্ণপাত না করে ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন করে তাদের রমরমা অবৈধ ব্যবসা অব্যাহত রাখে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীর প্রত্যেককে পঞ্চাশ হাজার করে মোট এক লাখ টাকা জমিমানা করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সর্তক দৃষ্টি রাখবে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন উপজেলা প্রশাসন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories