শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বুরুন্ডিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহত ২০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৮১ বার

আফ্রিকার মধ্য পূর্বাঞ্চলীয় দেশ বুরুন্ডির পশ্চিমাঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন।
স্থানীয় সময় গত শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সীমান্তবর্তী ভুগিজো শহরে এ হামলা চালানো হয়েছে। সেখানে বিদ্রোহীদের ঘাঁটি রয়েছে।
গত শনিবার (২৩ ডিসেম্বর) সরকারি কর্মকর্তা জেরোম নিওনজিমা জানিয়েছেন, হামলায় ২০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ শিশু, দুই গর্ভবতী নারী এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
এই হামলার দায় স্বীকার করে রেড-তাবারা বিদ্রোহী গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যকে হত্যা করেছে তারা।
২০১৫ সাল থেকে কঙ্গো সীমান্তঘেঁষা ঘাঁটি থেকে বুরুন্ডি সরকারের বিরুদ্ধে লড়াই করছে রেড-তাবারা বিদ্রোহী গোষ্ঠী। বুরুন্ডিয়ান কর্তৃপক্ষ তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করে।
খবর আল-জাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories