শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বোম পড়লে ছেলেকে বলি অ্যাকশন মুভি চলছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৮৪ বার

আফ্রিকার দেশ সুদানের চলমান গৃহযুদ্ধ নিয়ে হৃদয় বিদারক এক বক্তব্য দিয়েছেন রাশা আমিন নামের এক নারী। তিনি জানান, ‘আমার ৫ বছরের বাচ্চাকে আশেপাশের কোনো জায়গায় বোম পড়ার শব্দ শুনলে বলি যে ওখানে অ্যাকশন সিনেমার শুটিং হচ্ছে।
যুদ্ধের কারণে ওরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। সে কারণেই ওরা মাঝেমধ্যে দুঃস্বপ্ন দেখে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠ।
অক্টোবর মাসে একটি মিসাইল এসে আমাদের প্রতিবেশী বাড়িতে পড়ে। তখন গলফ বল সাইজের একটি ভাঙা অংশ এসে আমার বাড়ির দেওয়ালে গর্ত করে ফেলে। ‘
তিনি আরও জানান, ‘আমি এখন ভয়ে ওদের জানালার পাশে শুতে দেইনা, কারণ যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ‘
প্রায় ৭০ লক্ষ লোক তাদের বাড়ি থেকে পালিয়ে গেলেও ৩১ বছর বছর বয়সী এই স্কুলশিক্ষিকা তার পরিবারসহ অনেকের মত লড়াইয়ের মধ্যে আটকা পড়েছেন।
স্মার্টফোনের মাধ্যমে বিবিসিকে এক ভিডিওতে তিনি দেখান যুদ্ধের কারণে তার বাসার দেওয়ালের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে এবং কয়েক জায়গার দরজা-জানালা ভেঙে গেছে।
উল্লেখ্য, গৃহযুদ্ধে ইতোমধ্যে ১০ লক্ষ লোকের মৃত্যু হয়েছে সুদানে। দেশটির রাজধানী খার্তুমকে রুটির ঝুড়ি বলা হয় কারণ নিজেদের ৭০ শতাংশ গমের উৎপাদন করে এই শহরটি। বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতি এমন চলতে থাকলে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হবে এ অঞ্চলে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories