শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিএনপির আন্দোলন নিয়ে ইসি আলমগীরের পর্যবেক্ষণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৮১ বার

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আমি ১৪টি জেলা ঘুরেছি। বিএনপির আন্দোলনের কোনো প্রভাব দেখিনি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনায় ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেন তিনি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ঢাকার মনোনীত প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
সামনের নির্বাচনে চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে তিনি বলেন, তবে এবার যেহেতু কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে আসছে না, সেহেতু চ্যালেঞ্জ আছে। নির্বাচনে আইনশৃঙ্খলার যে চ্যালেঞ্জ আছে, সেগুলো আইনশৃঙ্খলা বাহিনী আমাদের জানিয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তা যাতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, সে বিষয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত।
ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের সাত জানুয়ারি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories