শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৭৫ বার

ভারতে নতুন বছরের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রতিবছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করে থাকে ভারত। এর আগে গত জুলাই মাসে ফ্রান্সের বাস্তিল দুর্গ পতন দিবসে বিশিষ্ট অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন নরেন্দ্র মোদি।
সে সময় ম্যাক্রোঁর আমন্ত্রণে তিনি ফ্রান্সে গিয়েছিলেন। ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ২৫তম বার্ষিকী উপলক্ষে সফর করেছিলেন মোদি।
ষষ্ঠবারের মতো কোনো ফরাসি নেতা ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হবেন। ম্যাক্রোঁর আগে সাবেক ফরাসি প্রধানমন্ত্রী জ্যাক শিরাক ১৯৭৬ ও ১৯৯৮ সালে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর সাবেক ফরাসি রাষ্ট্রপতি ভ্যালেরি গিসকার্ড ডি’ইস্টাইং, নিকোলাস সারকোজি ও ফ্রাঁসোয়া ওলান্দ যথাক্রমে ১৯৮০, ২০০৮ ও ২০১৬ সালে প্রধান অতিথি ছিলেন।
পিএমও এক বিবৃতিতে বলেছে, ‘ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের ২৫তম বার্ষিকী উপলক্ষে, একটি ২৪১-সদস্যের ত্রি-সেবা ভারতীয় সশস্ত্র বাহিনীর দল সামরিক ব্যান্ডের নেতৃত্বে কুচকাওয়াজে অংশ নিয়েছিল।
ভারতীয় সেনাবাহিনীর দলটির নেতৃত্বে ছিল পাঞ্জাব রেজিমেন্ট।
১৭৮৯ সালের ১৪ জুলাই ফরাসি বিপ্লবের সময় বাস্তিল দুর্গের পতন হয়। বিপ্লবের মূলমন্ত্র ছিল ‘স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব।
এদিকে ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রোঁও এই বছরের সেপ্টেম্বরে ভারতের রাষ্ট্রপতির অধীনে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফর করেছিলেন। ম্যাক্রোঁ ও প্রধানমন্ত্রী মোদি ১০ সেপ্টেম্বর জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে দিল্লিতে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকের পর মোদি বলেছিলেন, তারা ভারত-ফ্রান্স সম্পর্ককে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
ভারত ও ফ্রান্স প্রতিরক্ষা, মহাকাশ, অসামরিক পারমাণবিক, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories