শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চীনের উত্তরাঞ্চলে শীতের রেকর্ড ভঙ্গ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৮০ বার

চীনের উত্তরাঞ্চলীয় বিভিন্ন নগরীতে বুধবার রেকর্ড ভঙ্গকারী সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষ দেশের বিভিন্ন অংশে প্রচ- ঠান্ডার সতর্কতা জারি করেছে।
জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, বুধবার ভোরে শানজি, হেবেই এবং ইনার মঙ্গোলিয়া প্রদেশ ও অঞ্চলের পাঁচটি স্থানে সাবজিরো ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে এসব অঞ্চলে আগের তাপমাত্রার রেকর্ড ভঙ্গ হয়েছে।
এর মধ্যে শানজির ঐতিহাসিক নগরী ডাটংয়ে মাইনাস ৩৩.২ ডিগ্রী সেলসিয়াস এবং ইয়াংকুর পার্শ্ববর্তী কাউন্টিতে মাইনাস ২৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আবহাওয়া দপ্তর জানায়, এসব অঞ্চলে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তাতে আগের সব রেকর্ড ভেঙ্গে গেছে। এরআগে ১৭ ডিসেম্বর সেখানে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
এদিকে ইনার মঙ্গোলিয়ার কিংশুইহে মাইনাস ২৯.৭ ডিগ্রী সেলসিয়াস, হেবেই-এর বাওডিংয়ে মাইনাস ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং হেবেইর শুনপিংয়ে মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে বুধবার কর্তৃপক্ষ চীনের পূর্ব এবং দক্ষিণ-পূর্বে বিস্তৃর্ণ এলাকাজুড়ে সর্বনি¤œ তাপমাত্রা নামতে পারে বলে সতর্কতা জারি করেছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে সৃষ্ট বৈশ্বিক উষ্ণতা আরও বেড়ে যেতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories