বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সিভাসুতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৭২ বার

নানা আয়োজনের মধ্য দিয়ে আজ শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। শুরুতে বিশ^বিদ্যালয়ের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। এ সময় শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপাচার্যের পর শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারীবৃন্দ, অনুষদ, আবাসিক হল, প্রগতিশীল শিক্ষক ফোরাম, বঙ্গবন্ধু শিক্ষক ফোরামসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে সিভাসু কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল-সকাল ৮টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও সশস্ত্র সালাম, আলোচনা, স্মারক বৃক্ষরোপণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্যাম্পাসে আলোকসজ্জা।
বিজয় দিবসের কর্মসূচিগুলোতে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories