শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬০ বছর পূর্তিতে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দিচ্ছে কেনিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩ বার

ভিসা ছাড়াই যেকোনো দেশের নাগরিক পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া ভ্রমণ করতে পারবে বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট। ২০২৪ সালের জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করবে দেশটি।
কেনিয়ার স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো এ ঘোষণা দিয়েছেন।
কেনিয়ার রাজধানী নাইরোবিতে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, কেনিয়া যেতে অনলাইনে ভ্রমণ পাস পাওয়া যাবে। ২০২৪ সালের জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করবে কেনিয়া।
উইলিয়াম রুতো বলেন, সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে, যার মাধ্যমে সবাইকে অগ্রীম একটি ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন দেওয়া হবে, ফলে কাউকে ভিসার জন্য আবেদন করতে হবে না।
কেনিয়ায় বিভিন্ন জাতির লোকের বাস রয়েছে। অতীতে এই দেশ ব্রিটিশদের অধীনে ছিল। ১৯৬৩ সালে কেনিয়া ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories