শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইউক্রেন যুদ্ধে ৩ লাখ ১৫ হাজার রুশ সেনা হতাহত: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৫ বার

ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার রুশ সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। হতাহতের এই সংখ্যা যুদ্ধের শুরুতে অংশ নেওয়া রুশ স্থলসেনার মূল অংশের প্রায় ৯০ শতাংশ।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন সংশ্লিষ্ট একটি সূত্র উদ্ধৃত করে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনা ছাড়াও ভাড়াটে যোদ্ধা দল ভাগনারের উল্লেখযোগ্য অংশও নিশ্চিহ্ন হয়েছে ইউক্রেন যুদ্ধে। পাশাপাশি রুশ ট্যাংক ও সাঁজোয়া বাহিনীর যে ক্ষতি হয়েছে, তাতে তাদের আধুনিকীকরণের প্রক্রিয়া আরও অন্তত ১৮ বছর পিছিয়ে গেছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ দূতাবাস মস্কোতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে এ ব্যাপারে মন্তব্যের জন্য অনুরোধ করেছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো এই অনুরোধের জবাব দেয়নি।
তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মূখপাত্র জানিয়েছেন, যুদ্ধে রুশ সেনার হতাহতের যে সংখ্যা দাবি করা হচ্ছে তা অতিরঞ্জিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। ইউক্রেনের হতাহত ও ক্ষয়ক্ষতিকে লুকিয়ে রেখে এমন অপপ্রচারণা চালানো হয়েছে, বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে, মিত্র দেশ ইউক্রেনকে আরও ২০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ওভাল অফিসে বৈঠকের সময় প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন, আমি ইউক্রেনের জন্য প্রতিরক্ষা বিভাগ থেকে আরও ২০০ মিলিয়ন ডলার সহায়তার বিষয়ে সই করেছি এবং এটি শিগগিরই পৌঁছে যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories