শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজায় হামাসের টানেলগুলোয় পানি ঢালছে ইসরায়েল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬ বার

গাজায় হামাসের ব্যবহৃত টানেলগুলোয় সমুদ্রের পানি দেওয়া শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। কয়েক সপ্তাহ ধরে এ প্রক্রিয়া চলতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাসকে ধ্বংস করার জন্য ভূমধ্যসাগর পাম্পের মাধ্যমে থেকে হামাসের সুড়ঙ্গগুলোতে পানি ঢালা হচ্ছে। হামাসকে ধ্বংস করার জন্য এই প্রক্রিয়াকে বড় ধরনের কৌশল বলা হচ্ছে। কয়েকসপ্তাহ ধরে এ প্রক্রিয়া চলতে পারে।
সুড়ঙ্গগুলো ৩০০ মাইল পর্যন্ত বিস্তৃত। সুড়ঙ্গের যে বিশাল গোলকধাঁধা রয়েছে সেখানে সাগর থেকে সেচের মাধ্যমে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল।
মার্কিন কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে গত মাসে প্রাথমিক পরীক্ষা করা হয়েছিল। নভেম্বরের মাঝামাঝি সময়ে আল-শাতি শরণার্থী শিবিরের প্রায় এক মাইল উত্তরে কমপক্ষে পাঁচটি পাম্প স্থাপনের কাজ সম্পন্ন করেছে ইসরায়েলের সেনাবাহিনী। যেগুলো ঘণ্টায় হাজার হাজার ঘনমিটার পানি ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে।
ইসরায়েলের সেনাবাহিনী বলছে এ পানি কয়েক সপ্তাহের মধ্যেই সুড়ঙ্গগুলো প্লাবিত করতে সক্ষম। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সুড়ঙ্গে পানি ঢালা নিয়ে মুখ খোলেননি।
অন্যদিকে মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন সুড়ঙ্গে পানি ঢালা নিয়ে। তারা বলেন, সামুদ্রিক পানি ব্যবহার করা কার্যকর নাও হতে পারে এবং এতে করে গাজার বিশুদ্ধ পানির সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories