শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাকিস্তানে নিরাপত্তা ঘাঁটিতে হামলা, ২৩ সেনাসহ নিহত ২৯

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩১ বার

পাকিস্তানে নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় ২৩ সেনাসহ নিহত হয়েছেন ২৯ জন। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। পাল্টা হামলায় নিহত হন ছয় সশস্ত্র যোদ্ধা।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোরে আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতী অধ্যুষিত অঞ্চলে অবস্থিত খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান শহরের দারাবনে এই হামলার ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানিয়েছে দেশটির আইএসপিআর। খবর দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা উত্তর-পশ্চিম পাকিস্তানে সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে কমপক্ষে ২৩ সেনাকে হত্যা করে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলায় অন্তত ২৮ জন আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা আইজাজ মেহমুদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এখনও সেখানে সংঘর্ষ চলছে।’
তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) নামের একটি পাকিস্তানি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। টিজেপি জানিয়েছে, তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। টিজেপি নামের এই গোষ্ঠীটি সম্প্রতি আত্মপ্রকাশ করেছে।
টিজেপি দক্ষিণ এশিয়ার দেশটির প্রধান সশস্ত্র নিষিদ্ধ গোষ্ঠী টিটিপি’র সঙ্গে যুক্ত বলে দাবি করেছে। মূলত টিটিপি বছরের পর বছর ধরে রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories