শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে দ্বিতীয় দিনের শুনানি শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৮ বার

দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) দ্বিতীয় দিনের মতো আপিল আবেদনের ওপর শুনানি চলছে। দিনের শুরুতেই ১৮ জনের শুনানিতে ছয়জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাকি ১২ জনের মধ্যে কারও কারও প্রার্থিতা বাতিল হয়েছে, আবার কারও কারও আপিলের আদেশ পেন্ডিং রেখেছে কমিশন।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।
এদিন সকালে ১৮ জন প্রার্থীর শুনানি হলে ছয়জনের আবেদন মঞ্জুর করে কমিশন। তারা হলেন, চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ, ময়মনসিংহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওয়াহেদ, কুষ্টিয়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ, রংপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী সুমনা আক্তার, ঢাকা-৫ আসনে সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. নুরুল আমিন ও মুন্সিগঞ্জ-২ আসনের সাংস্কৃতিক মুক্তিজোটের নূরে আলম সিদ্দিক।
এদিকে, ঠাকুরগাঁও-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোছা. তাহমিনা আক্তার মোল্লা। বাছাইয়ে বাদ পড়ার পর আপিল শুনানিতেও তার প্রার্থিতা বাতিল করেছে ইসি।
ঠাকুরগাঁও-১ আসনে আবারও নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক পানিসম্পদ মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও আসনটির বর্তমান এমপি রমেশ চন্দ্র সেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories