শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৬১ বার

হিরো আলমের মনোনয়নপত্রের বৈধতা ফেরতের আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন নির্বাচন কমিশন।
আজ রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন।
এর আগে রোববার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার পর আপিল শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে (ইসি) যান আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
তখন তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি বগুড়া-৪ আসন থেকে প্রার্থী হয়েছি। কিন্তু একটি কাগজে স্বাক্ষর ছিল না। সেজন্য জেলা রিটার্নিং অফিসার মনোনয়ন বাতিল করেছিল।
হিরো আলম বলেন, আমি আপিল করেছি। আজ আইনজীবীসহ আপিল শুনানিতে অংশ নিতে এখানে এসেছি। শুনানি শেষে জানতে পারবেন মনোনয়ন ফেরত পাচ্ছি কি না। আমি আশাবাদী মনোনয়ন ফিরে পাব।
মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে গত ৬ ডিসেম্বর আপিল আবেদন করেন হিরো আলম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories