শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কোরআন পোড়ানো নিষিদ্ধ করল ডেনমার্ক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৪ বার

মুসলিম বিশ্বের প্রতিবাদের পর জনসন্মুখে কোরআন পোড়ানো নিষিদ্ধ করেছে ডেনমার্কের পার্লামেন্ট। ‘একটি স্বীকৃত ধর্মীয় সম্প্রদায়ের জন্য তাত্পর্যপূর্ণ ধর্মীয় ভাবে গুরুত্বপূর্ণ লেখাগুলোর প্রতি অনুপযুক্ত আচরণ’ শিরোনামে উত্থাপিত বিলটি বৃহস্পতিবার ৯৪-৭৭ ভোটে পাস হয়।
এই আইন পাসের ফলে ডেনমার্কে কেউ পবিত্র কোরআন পোড়ালে এখন থেকে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। এই ধরনের অপরাধের জন্য জরিমানার পাশাপাশি সর্বোচ্চ দুই বছরের সাজা ভোগ করতে হতে পারে।
ডেনমার্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পালুদান কোপেনহেগেনের একটি মসজিদের সামনে ও তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআনে আগুন দিলে মুসলিম দেশগুলো ব্যাপক ক্ষোভ প্রকাশ করে। এ পরিপ্রেক্ষিতে দেশটি পবিত্র কোরআন পোড়ানো বন্ধের সিদ্ধান্ত নেয়।
আইন পাসের পর ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন বলেছেন, আইনে ধর্ম নিয়ে সমালোচনা অপরাধ বলে গণ্য হবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories