শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শিডিউল বিপর্যয়ে ২০টি ট্রেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৭ বার

বৃহস্পতিবার বিকেলে তেজগাঁও রেল স্টেশন এলাকায় এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হওয়ার পর ১৬ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো কাটেনি ট্রেনের শিডিউল বিপর্যয়। ঘটনার পর থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত রাজধানীর সঙ্গে দেশের সব স্থানের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাকবলিত বগিটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে থাকে।
এ সময় অন্তত ২০টি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে। তবে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন ট্রেন ছেড়ে গেলেও এখনো দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে।
ফলে কমলাপুর প্ল্যাটফর্মে সকাল থেকেই যাত্রীদের ভিড় দেখা যায়। স্টেশন মাস্টার জানান, দ্রুত সময়ের মধ্যেই স্বাভাবিক হবে রেল চলাচল।
উল্লেখ্য, রাজধানীর তেজগাঁও রেল স্টেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে আসার পথে বৃহস্পতিবার বিকেল ৫টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে লাইনচ্যুত হয় তিতাস কম্পিউটার ট্রেন। এতে বিকেল ৫টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর বগি উদ্ধার হলে রাত পৌনে ১০টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories