শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ইসিতে আপিল করলেন হিরো আলম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩২ বার

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী ও কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
আজ বুধবার (৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় নির্বাচন কমিশনের ২ নম্বর বুথে (রাজশাহী অঞ্চলে) এ আপিল আবেদন জমা দেন।
রাজনৈতিক দলের মনোনীত হয়েও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা এবং যথাযথভাবে পূরণ না করায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল।
আপিল আবেদন জমা দেওয়ার আগে হিরো আলম বলেন, এবার যে ছোট খাটো ভুল তাতে আমি মনে করি কমিশন থেকে আমার মনোনয়ন ফেরত পাব।
কমিশন থেকে ফেরত না পেলে কী করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলে, আপানার জানেন প্রতিবার কমিশন থেকে বাতিলের পর তা হাইকোর্ট থেকে ফেরত পেয়েছি। এবারও তাই করব।
নির্বাচনে কী ধরনের চ্যালেঞ্জ দেখছেন-এ বিষয়ে তিনি বলেন, আমি সব সময় চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি। এবারও যাব।
চলতি বছরের ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনেও অংশ নিয়ে পরাজিত হন হিরো আলম। এর আগে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন হিরো আলম। যদিও পরে ‘অনিয়মের অভিযোগ তুলে’ নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories