শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল আবেদন ডলি সায়ন্তনীর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩০ বার

মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী ও কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। ক্রেডিট কার্ড-সংক্রান্ত ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
আজ বুধবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে আগারগাঁও নির্বাচন ভবন প্রাঙ্গণে ২ নম্বর অস্থায়ী বুথে আপিল জমা দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঁইয়া।
ডলি সায়ন্তনী পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী। ক্রেডিট কার্ড-সংক্রান্ত খেলাপি ঋণের কারণে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার মনোনয়নপত্র বাতিল করেন।
আজ মনোনয়ন ফিরে পাওয়ার জন্য ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করে তিনি ইসিতে বৈধতা ফিরে পেতে আপিল করেন।
আপিল আবেদন জমা দেওয়ার পর মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাবেন— এমন প্রত্যাশা করে ডলি সায়ন্তনী বলেন, ‘আশা করি আমার ক্রেডিট কার্ড সংক্রান্ত যে ভুল হয়েছে সেটি নির্বাচন অফিসের কর্মকর্তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে মনোনয়নপত্রের বৈধতা ফিরিয়ে দেবেন।’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories