দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ জমা পড়া ১১টি মনোনয়নপত্রের মধ্যে ৮টিই বাতিল করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা, ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে বৈধ প্রার্থী হিসেবে টিকে গেছেন জাকের পার্টির মো. হুমায়ুন কবীর ও জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান।
ঢাকা-১০ আসনে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন, ন্যাশনাল পিপলস পার্টির কে এম শামসুল আলম, স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শাহরিয়ার ইফতেখার, তৃণমূল বিএনপির শাহনুর রহমান, স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী শরিফুল হাসান, বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী এইচ এম মাসুম বিল্লাহ ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফন্টের বাহারানে সুলতান বাহার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফেরদৌস আহমেদ বলেন, আজকের দিনটি আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত। মনোনয়নপত্র দাখিলের পর থেকে টেনশনে ছিলাম আমি কোথাও ভুল ভ্রান্তি করেছি কি না, আমার মনোনয়নপত্র বাতিল হয়ে যায় কি না। আল্লাহর অশেষ রহমতে আমার মনোনয়ন পত্র বৈধ হয়েছি, আমি নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করব।
বিএনপি নির্বাচনে না আসা প্রসঙ্গে ফেরদৌস বলেন, এটাটা তাদের সিদ্ধান্ত। তারা প্রতিযোগিতায় না এলে এখানে আমার কিছু বলার নেই। তার ভাষ্য, যে কয়জন প্রার্থী ঢাকা-১০ টাকা আসনে মনোনয়ন পত্র বৈধ হয়েছে তাদের মধ্যে এত প্রতিযোগিতামূল ইলেকশন হবে।
ভোটারদের উদ্দেশে চিত্রনায়ক ফেরদৌস বলেন, আমি সবার কাছে অনুরোধ জানাব, আপনারা ভোটকেন্দ্রে আসুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন।
Leave a Reply