শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভারতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : ২ পাইলট নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৯ বার

ভারতে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন দুই পাইলট। দেশটির হায়দ্রাবাদে আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এই দুর্ঘটনায় কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে সেটির তদন্ত শুরু করেছে ভারতীয় বিমানবাহিনী।
দুই পাইলট বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান নিয়ে টেকঅফ করেন সোমবার সকালে। এরপর তেলাঙ্গানার ডিন্ডিগুলে অবস্থিত বিমানবাহিনীর অ্যাকাডেমির কাছেই সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ ভেঙে পড়ে বিমানটি।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে একজন ক্যাডেট এবং একজন প্রশিক্ষক ছিলেন। দুর্ঘটনায় দুই জনেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া বিমানটি ছিল পিল্টাস পিসি ৭ এমকে-২ মডেলের।
ভারতীয় বিমানবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জানিয়েছে লিখেছে, একটি পিল্টাস পিসি ৭ এমকে-২ মডেলের আজ (সোমবার) সকালে হায়দ্রাবাদে একটি নিয়মিত প্রশিক্ষণের সময় দুর্ঘটনার সম্মুখীন হয়। গভীর দুঃখের সঙ্গে আইএএফ জানাচ্ছে যে, বিমানে থাকা দুই পাইলটই মারাত্মক আঘাত পেয়েছেন। নাগরিক জীবন বা সম্পত্তির কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে’।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংপাইলটদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, ‘হায়দ্রাবাদের কাছে এই দুর্ঘটনায় আমি মর্মাহত। এটা খুবই দুঃখজনক যে দুই পাইলট প্রাণ হারিয়েছেন। এই দুঃখজনক সময়ে আমি তাদের পরিবারের সঙ্গে রয়েছি।’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories