বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর মিরপুরের সড়কে শ্রমিক নেই, ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার নীলফামারীর ডিমলায় ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মায়ের মৃত্যু, আটক- ৪ সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত-১০ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তায় অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা চলছে আজ থেকে টানা ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির সামনে কোনো রাস্তা খোলা নেই : হানিফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৭ বার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির সামনে কোনো রাস্তা খোলা নেই। তারা এখন সন্ত্রাসী জঙ্গি বাহিনীর মতো হয়ে গেছে।
আজ রোববার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আত্মগোপনে থেকে থেকে বাসে-ট্রাকে আগুন দিয়ে মানুষ হত্যা করায় তাদের কাজ। তারেক রহমান এখন জঙ্গী দলের নেতা হিসেবে যা বলছে তা তার দলের নেতাকর্মীরা ভাবতে পারে। কিন্তু জনগণ ও সরকার এ নিয়ে কিছু ভাবে না। কোনো লাল চিঠি কিংবা সাদা চিঠি দিয়ে এই সরকারকে টলানো যাবে না।
মাহবুবউল আলম হানিফ বলেন, এখন বিএনপি মাগুরা স্টাইলের নির্বাচন হচ্ছে বলে অভিযোগ করছে, কিন্তু মাগুরা স্টাইলের নির্বাচনটা করেছিলো ওই বিএনপিই। এর জন্য তারা এখনও জাতীর কাছে ক্ষমা চায়নি। আওয়ামী লীগ অন্য কোনো স্টাইলে নির্বাচন করে না। সংবিধান অনুযায়ী জনগণের অংশগ্রহনমূলক নির্বাচন করবে।
হানিফ বলেন, ইতিমধ্যে ভোটের আমেজ শুরু হয়ে গেছে। এই মুহুর্তে যদি কেউ মনে করেন ভোট বন্ধ করে কোনো প্রভু কাউকে ক্ষমতায় বসিয়ে দেবে তবে সেই স্বপ্ন দিবা স্বপ্ন হয়েই থাকবে। ২০১৪ সালেও বিএনপি নির্বাচন বানচাল করতে জ্বালাও পোড়াও করেছে। কোনো লাভ হয়নি।
এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ গণমাধ্যমকর্মী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories