দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ৫৫ প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কা্র্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে মনোনয়ন জমা জমাদানের শেষদিনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বর্তমান ও সাবেক সংসদ সদস্যসহ মোট ৪৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গাজীপুরের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কা্র্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মঙ্গলবার পর্যন্ত ৫টি সংসদীয় আসনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ৫৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে শেষদিনে মোট ৪৪ জন্ প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
গাজীপুর-১ আসনে নৌকার মাঝি ও স্বতন্ত্র প্রার্থী
গাজীপুর-১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৩ জন। তাদের মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন ৯ জন। জমাদানকারী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রার্থী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, জাতীয় পার্টর এম এম নিয়াজ উদ্দিন, ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান, তৃণমুল বিএনপি’র প্রার্থী (বিএনপি নেতা তানভীর আহমেদ সিদ্কিীর ছেলে) চৌধুরী ইরাদ আহমদ সিদ্দিকী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী মো. সফিকুল ইসলাম, জাকের পার্টির মো: মানিক সরকার, জাতীয় পার্টির আল আমিন ও তৃণমূল বিএনপির মো: আ: জব্বার সরকার।
গাজীপুর-২ আসনে নৌকার মাঝি ও স্বতন্ত্র প্রার্থী
গাজীপুর-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২ জন। জমা দিয়েছেন ১০ জন। জমাদানকারীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, জাতীয় পার্টির মো: জয়নাল আবেদীন, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত গাজীপুর গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, জাকের পার্টির প্রার্থী রিনা রহমান, ন্যাশনাল পিপলস পার্টির কাজী হাসিবুর রহমান রাব্বী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ডা: সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার, স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির এস এম জাহাঙ্গীর আলম, ইসলামী ফ্রৃন্ট বাংলাদেশের মো: আমির হোসাইন ও বাংলাদেশ কংগ্রেস পার্টির রেহানা আক্তার রিনা ।
গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও সংরক্ষিত নারী সংসদ সদস্য
গাজীপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১০ জন। তাদের মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন ৮ জন। জমাদানকারীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমত আলীর মেয়ে রুমানা আলী টুসি, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, কৃষক-শ্রমিক-জনতা লীগের জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক মন্ডল বাচ্চু, জাকের পার্টির প্রার্থী মো. আলাউদ্দিন, তরিকত ফেডারেশনের জয়নাল আবেদীন, জাতীয় পার্টির এফ এম সাইফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী এ কে এম সাখাওয়াত হোসেন খান।
গাজীপুর-৪ আসনে তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি ও ভাগিনা আলম আহমেদ
গাজীপুর–৪ আসন থেকে ৮ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। সকলেই মনোনয়ন জমা দিয়েছেন ৮ জন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, তাজউদ্দীন আহমেদের কন্যা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিমিন হোসেন (রিমি), আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত, তাজউদ্দীন আহমেদের ভাগিনা ও কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা আলম আহমেদ, জাকের পার্টি প্রার্থী জুয়েল কবির এবং স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী সামসুল হক, জাতীয় পার্টির সামসুদ্দিন খান, বাংলাদেশ সুপ্রিম পার্টির মাসুদ চৌধুরী ও বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) র প্রার্থী এ্যাড. সারোয়ার ই কায়নাত, বাংলাদেশ কংগ্রেস পার্টির আব্দুর রউফ খান।
গাজীপুর-৫ আসনের নৌকার মাঝি, বর্তমান সংসদ সদস্য এবং সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী
গাজীপুর-৫ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১০ জন। জমা দিয়েছেন ৯ জন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ও সা্বেক সংসদ সদস্য আখতার উজ্জামান, জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী (তৃতীয় লিঙ্গ) উর্মি, গণফোরামের প্রার্থী মো. সোহেল মিয়া এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মো. আল আমিন দেওয়ান, জাতীয় সমাজতান্ত্রিক দলের মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ, জাকের পার্টির এস এম মনিরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মো: আমজাদ হোসেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। ৫ জানুয়ারি প্রচার শেষ করে ৭ জানুয়ারি ভোট।
গাজীপুরের ৫টি আসনে এবার মোট ভোটার সংখ্যা হলো ২৬ লাখ ১৩ হাজার ৬২৯। তাদের জন্য মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৯৩৫টি।
Leave a Reply