শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সংসদ নির্বাচনে ৩০ দল, মনোনয়নপত্র জমা ২৭৪১

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৭৮ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে ৩০টি দল প্রার্থী দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীসহ মোট মনোনয়নপত্র দাখিল করেছেন ২ হাজার ৭৪১ জন।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।
তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০টি সংসদীয় আসনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষদিন (৩০ নভেম্বর) পর্যন্ত স্বতন্ত্র ও ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মোট ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তির সময় ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories