শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজীপুরের পূবাইলের দেওয়ান মার্কেটে অগ্নিকান্ড

শিমু আক্তার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৫৪ বার

মহানগরীর পূবাইল এলাকায় একটি মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিটের ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বুধবার রাত ১১টার দিকে পূবাইল রেলস্টেশন এলাকায় দেওয়ান মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ একটি দোকানের উপর দিয়ে ধোঁয়া দেখতে পান তারা। পরে কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া থেকে সৃষ্ট আগুনের তীব্রতা বাড়তে থাকে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম বলেন, রাতে পূবাইলের একটি মার্কেটে অগ্নিকান্ডের খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় গাজীপুর সদর ফায়ার স্টেশনের আরও দুটিসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে দায়িত্বরত স্টেশন অফিসার রাশিদ উদ্দিন খালিদ জানান, গাজীপুরের পুবাইলে একটি মার্কেটে রাত ১১টার দিকে লাগা আগুন রাত ১২টা ৪১ মিনিটে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories