আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল নিজের মনোনয়ন ফরম (৩০নভেম্বর বৃহস্পতিবার) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তার নিকট জমা দেন।
গাজীপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল দুপুরে আচরণ বিধি মেনে গাজীপুরের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ও কয়েকজন সিনিয়র আওয়ামী লীগ নেতা। পরে তিনি রিটার্ণিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের নিকট মনোনয়ন জমা দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল করিম ও জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান।
এর আগে প্রতিমন্ত্রী গাজীপুর মহানগরীর রাজবাড়ী রোডে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। এখানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, আওয়ামী লীগ আব্দুল হাদি শামীমসহ সিনিয়র নেতৃবৃন্দ ও সহস্রাধিক নেতাকর্মী।
মনোনয়ন জমা দয়োর সময় প্রতমিন্ত্রীর সাথে উপস্থতি ছলিনে, প্রতমিন্ত্রীর সুযোগ্য সহর্ধমনিী খাদজিা রাসলে, গাজীপুর মহানগর আওয়ামী লীগরে সভাপতি ও গাজীপুর উন্নয়ণ র্কতৃপক্ষরে চয়োরম্যান এ্যাড. মো. আজমত উল্লাহ খান, গাজীপুর চম্বোর অব কর্মাসরে সভাপতি আনোয়ার সাদত, গাসকিরে কাউন্সলির নুরুল ইসলাম নুরুসহ স্থানীয় নেতাকর্মীরা।
Leave a Reply