বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের অভিনন্দন

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৫১ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিমকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. সাদেকা হালিমকে অভিনন্দন জানান তিনি। ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমকে নিয়োগ দেয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠার দেড় যুগ পর প্রথম নারী উপাচার্য পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
উপাচার্য ড. মশিউর রহমান অভিনন্দন বার্তায় বলেন, ‘ড. সাদেকা হালিম ইতোমধ্যে একজন প্রগতিশীল সমাজসংস্কারক মানুষ হিসেবে পরিচিতি অর্জনে সক্ষম হয়েছেন। তিনি একজন প্রথিতযশা সমাজবিজ্ঞানী। তার পিতা অধ্যাপক ড. ফজলুল হালিম চৌধুরী অত্যন্ত সফলতার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। ড. সাদেকা প্রগতিশীল পরিবারের সন্তান এবং মুক্তিযুদ্ধের পক্ষে তার অবস্থান সবসময়ই সুদৃঢ়।’ উপাচার্য অভিনন্দন বার্তায় প্রত্যাশা করে বলেন, ড. সাদেকা হালিমের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি আধুনিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশের অগ্রসর বিদ্যাপীঠে রূপ নেবে।
উল্লেখ্য, ৩০ নভেম্বর ২০২৩ তারিখ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. সাদেকা হালিমকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। ড. সাদেকা হালিম এরআগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories